শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রবিবার সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধ নমিত রাখার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে সাঁঝ সকাল থেকেই বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা ও পুষ্পমাল্য অর্পণ করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসন. পার্বত্য জেলা পরিষদ, পৌরসভা, আইন-শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক,সামাজিক,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের চেক বিতরণ করা হয়।

আলোচনাসভার শুরুতেই বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধুর পরিবারের নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে রাঙ্গামাটি জেলার ১০টি উপজেলার ১০জন প্রতিবন্ধীকে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ট্রেডে ১৬জন প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীদের মাঝে আত্নকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৭লক্ষ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

পরে এইদিনটি উপলক্ষে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে সরকারি শিশু পরিবার, তৈয়বিয়া তাহেরিয়া মাদ্রাসা, বায়তুশ শরফ এবং মোনঘর শিশু সদনের শিশুদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। এসকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য নিউচিং মারমা, সদস্য ঝর্ণা খীসা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য দীপ্তিময় তালুকদার, পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া, সিভিল সার্জন ডা: বিপাশ খীসাসহ হস্তান্তরিত বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।