শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষেরখাগড়াছড়ির রামগড়ে পারিবারিক কলহের জেরে বিষপানে গৃহবধূর মৃত্যুলক্ষ্মীছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর শিক্ষা উপকরণ বিতরণবন্যা ও ভূমিধসে রোয়াংছড়িতে ক্ষতিগ্রস্ত ৬শত পরিবার পাচ্ছেন নগদ অর্থের সহায়তাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ধান চাষ করে কৃষকের মাথায় হাতকাপ্তাই কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

৩৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

যথাযোগ্য মর্যাদায় বান্দরবানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্তস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এরপরে সারিবদ্ধভাবে যথাক্রমে পুস্তস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, আওয়ামীলীগের নেতাকর্মী,সরকারি বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

পুস্তস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে বান্দরবানে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ আলোচনাসভা ও নানা কর্মসুচি উদযাপন করছে জেলা আওয়ামীলীগ ও প্রশাসন।