শিরোনাম
বান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচনকাপ্তাইয়ে বাংলাদেশ স্কাউটসের দিনব্যাপী ডে-ক্যাম্প অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ের নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আকতাররাঙ্গামাটিতে বিএনপিকে শক্তিশালী করতে ‘বাঘের উপর টাগ’ হলো মনিস্বপন দেওয়ান

থানচিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোক শিখা প্রজ্জ্বলন

৮০

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচি উপজেলা ছাত্রলীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদীপ আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়েছে।

শনিবার (১৪ আগষ্ট) সন্ধ্যায় থানচি উপজেলা পরিষদের বঙ্গবন্ধু প্রতিকৃতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহিদ পরিবারের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রদীপ আলোক শিখা প্রজ্জ্বলন করা হয়।

এসময় উপস্থিত থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রদীপ আলোক শিখা প্রজ্জ্বলন করেন উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা। এরপরে একে একে সকল নেতাকর্মীরা আলোক শিখা প্রজ্জ্বলন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অংপ্রু ম্রোঃ, সাংগঠনিক সম্পাদক শিমন ত্রিপুরা, যুগ্ন সাধারণ সম্পাদক মুইশৈথুই মারমা, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহসিং, উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা, সাধারণ সম্পাদক সুরেন্দ্র ত্রিপুরাসহ ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।