শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

রাঙ্গামাটিতে অস্ত্র ও গোলাবারুদ সহ চার সন্ত্রাসী গ্রেফতার

১১৭

॥ নিজস্ব প্রতিবেদক ॥

জেলার লংগদু উপজেলায় অস্ত্র ও গোলা বারুদ সহ ইউপিডিএফ (মূল) দলের চারজন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ছোট কাট্টালি এলাকার গভীর জঙ্গলে রাঙ্গামাটি সদর জোনের সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে থানা সুত্র জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, ইউপিডিএফ (মূল) দলের সুরেন চাকমা (৩৬), অসিং চাকমা (৪৫), অনিল চাকমা (১৯) এবং সাইমন চাকমা (৪০)।

থানা সুত্র জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১টি একে -২২ রাইফেল, ৭৭ রাউন্ড এ্যামুনিশন, একটি ম্যাগাজিন, একটি ওয়াকিটকি সেট, একটি সোলার চার্জার, চাঁদা সংগ্রহের রশিদ বই, ০৪ টি মোবাই, ০১ টি হাতঘড়ি, ০১ টি ভূয়া আইডি কার্ড, রাষ্ট্র বিরোধী শ্লোগান সম্বলিত ব্যানার, নগদ ৬৩ হাজার ৫৯২ টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয় ।

এদিকে রাঙ্গামাটি সদর জোনের অধিনায়ক জানান, পার্বত্য চট্টগ্রামের অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও আঞ্চলিক সশস্ত্র সংগঠন গুলোর বিরুদ্ধে এটি একটি সফল অভিযান। পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সকল সশস্ত্র সন্ত্রাসী, চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে। তিনি আরো জানান, দীর্ঘদিন ধরে রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিল সশস্ত্র সন্ত্রাসীরা। গ্রেফতারকৃতরা সবাই ইউপিডিএফ (মূল) দল এর সশস্ত্র শাখার সক্রিয় সদস্য। তাদের বরকল থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।