শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বেসরকারী প্রাথমিক শিক্ষকদের পাশে দীঘিনালা ইউএনও

৩৪

॥ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ইউএনও মোহাম্মদ উল্লাহ ইউনিয়ন পর্যায় ঘুরে ঘুরে বেসরকারী প্রাথমিক শিক্ষকদের মাঝে করোনাকালীন সরকারী আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শনিবার(১৭জুলাই) সকালে উপজেলার কবাখালী ইউনিয়নে ১ম বেসরকারী শিক্ষদের মাঝে আর্থিক সহায়তা দিয়ে উদ্ধোধন করেন। পরে পর্যায়ক্রামে মেরুং, দীঘিনালা, বাবুছাড়া, বোয়ালখালী সদর ইউনিয়নের বেসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এতে উপজেলা ৭১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শত৮৪ জন শিক্ষককে ৫শত টাকা করে ১লক্ষ ৪২হাজার টাকা প্রদান করা হয়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশফিকুর রহমান জানান, উপজেলা ৭১টি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ১লক্ষ ৪২হাজার টাকা করোনাকালী সময় শিক্ষদের মাঝে সরাকারী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, কোভিড-১৯ করোনাকালীন সময় উপজেলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২শত ৮৪জন শিক্ষকদের মাঝে সরকারী আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এতে শিক্ষকরা কিছুটা হলেও উপকৃত হবে।

অনুদান পেয়ে নালকাটা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদ্রা চাকমা বলেন, কারোনাকালীন সময় আমরা কষ্টে ছিলাম, সরকারী সামান্য আর্থিক অনুদান পেয়ে কিছুটা উপকৃত হয়েছি।