শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

দীঘিনালায় কর্মহীনদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

৩৪

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় করোনায় ক্ষতিগ্রস্ত ৪০ জন কর্মহীন মোটরসাইকেল চালকের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ জুলাই) সকালে উপজেলার মেরুং ইউনিয়নের রশিক নগর এলাকার সমাজসেবক মো.হানিফ’র পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত ৪০জন কর্মহীন মোটরসাইকেল চালকের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেরুং ইউনিয়ন উত্তর শাখার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন একতা মোটর সাইকেল সমবায় সমিতির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার এম এ সোবাহান, নাগরিক পরিষদ নেতা মনসুর আলম হিরা প্রমূখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে জনপ্রতি ৫কেজি চাল, ২কেজি সেমাই, ১ কেজি চিনি, ১কেজি পেয়াজ, ১কেজি ডাল, আধা কেজি রসুন, ১টি নারিকেল তেল, ২টি লাইফবয় সাবান ও ১লি. সয়াবিন তেল প্রদান করা হয়।

এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আাসর আহ্বান জানান।