শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

থানচিতে দেড়শত বছরে তেঁতুল বৃক্ষটি কর্তন

১০৩

॥ থানচি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে দাঁড়িয়ে থাকার দেড়শত বছরের পুরোনো তেঁতুল গাছ (বৃক্ষ) টি বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বারা কর্তন করে দিয়েছে বলে জানান স্থানীয়রা। কোন প্রকার নিলাম বিজ্ঞপ্তি ছাড়ায় ঐতিহাসিক পুরোনো গাছটি কাটা নিয়ে স্থানীয়দের জনমনে উৎকন্ঠা দেখা দিয়েছে।

স্থানীয়রা আরো জানান, গত ১ জুলাই সরকার ঘোষিত কঠোর লক-ডাউন সুযোগের ৩/৪ জন শ্রমিক দিয়ে দিবাত্রী সময় নিয়ে তেঁতুল গাছটি এক সপ্তাহ ধরে কেঁটেছিল। গতকাল বুধবার (৭ জুলাই) বেলা দেড় টায় দিকে ঐতিহ্যবাহী তেঁতুল গাছটি মাটিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঐতিহ্যবাহী এই (বৃক্ষ) তেঁতুল গাছটি প্রচুর রোদ্রে ছায়া দিত এবং প্রচুর পরিমান তেঁতুল ধরত, তেঁতুল বিক্রি করে এক পরিবার এক মাসের খোরাগ চালাইতে পারত বলে অনেকে ধারনা করছেন।

এদিকে থানচি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ বলেন, বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মান কাজ চলছে, গাছটি সীমানা প্রাচীরের পড়ার কারনে কেঁটে ফেলতে হচ্ছে। বৃক্ষটি কোন প্রক্রিয়া কেঁটেছেন? তা প্রশ্ন করা হলে উপজেলা চেয়ারম্যানের সহযোগীতা নিয়ে কাটছি বলে জানান তিনি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিদ্যালয় গর্ভানিং কমিটি সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, পুরোনো তেঁতুল গাছ (বৃক্ষ) টি কেঁটে ফেলার বিষয়ে প্রধান শিক্ষক ও সংশ্লিষ্ঠরা আমাকে জানানো হয়নি। এ বিষয়ের আমি কিছু জানি না। তবে আমাকে জানালে নিলামের মাধ্যমে রাজস্ব আদায় ও বৈধ পন্থা কাঁটতে সহায়ক হতো।