শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

রাঙ্গামাটিতে রবিবারে ২৫ জনের করোনা শনাক্ত

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলায় নতুন করে ২৫ জনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৭৯৮ জনের। মোট সুস্থ হয়েছে ১৫৯১ জন। গতকাল শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল।

তিনি জানান, রবিবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ৮৮ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৯ জন, কাপ্তাই ১০জন, কাউখালীতে ২ জন, বিলাইছড়ি ১ জন, নানিয়ারচর ১ ও বাঘাইছড়িতে ২ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ১৫৯১ জন। আইসোলেশনে রয়েছেন ১০ জন মৃত্যু হয়েছে ১৯ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ৩৩ হাজার ১৩জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ১৮ হাজার ৮৮১ জন ২য় ডোজ গ্রহণ করেছে।