শিরোনাম
বান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তর

খাগড়াছড়িতে আরোও ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত

৪২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন আধুনিক জেলা সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে বাড়ছে নমুনা সংগ্রহের হার।

রবিবার (৪ জুলাই) গত ২৪ ঘন্টায় খাগড়াছড়িতে ৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩ শত ৪ জনে।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, উদ্বেগজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। জেলায় গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এবং আরটি-পিসিআর টেস্টে ১৬৪ জনের নমুনায় ৫৭ জনের পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে ৩৪ দশমিক ৫৪ শতাংশে দাড়িঁয়েছে করোনা শনাক্তের হার। এ সময় নিয়মিত মাস্ক পড়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহব্বান জানান জেলাবাসীকে।