শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

পুলিশের পৃথক অভিযান

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ আটক ৩

৪০

॥ মোঃ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ৫ লক্ষ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। গত বৃহস্পতিবার (১ জুলাই) সন্ধ্যায় এসব মাদক সহ জড়িতদের আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

থানা সুত্র জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে আবুল কালাম এর কাছ থেকে ১ হাজার ৬শত ৭৪, ধুংরী হেডম্যান পাড়া এলাকায় আব্দুর রহমান ও রবিউল হোসেন এর কাছ থেকে ১শত ৯৫ পিচ সহ জড়িত ৩ মাদক কারবারিকে আটক করতে সক্ষম হন পুলিশ। তাদের কাছ থেকে মোট ১ হাজার ৮শত ৬৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার এসআই মোঃ গোলাম মোস্তফা, এসআই নুরুল ইসলাম, এসআই অরুণ কুমার চাকমা ও এসআই অমর চন্দ্র বিশ্বাসসহ পুলিশের পৃথকদল সদর ইউপির নাইক্ষ্যংছড়ি হতে গর্জনিয়া গামী পাকা রাস্তার উপর ডিউটি করাকালীন সময়ে এবং ধুংরী হেডম্যান পাড়ায় পৃথকভাবে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে। এসময় তিন জনকে আটক করে। আটককৃতরা হলো আবুল কালাম (২৩), পিতাঃ আজিজুর রহমান সাং ক্যাজরবিল গর্জনিয়া রামু কক্সবাজার ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউপির ধুংরী হেডম্যান পাড়া, আব্দুর রহিম (২৫), পিতাঃ মোজাফ্ফার আহমদ সাং কাউয়ারকোপ হিন্দুপাড়া রামু কক্সবাজার এবং রবিউল হোসেন (২৫), পিতাঃ খোরদেশ আলম সাং ঘিলাতলী নাইক্ষ্যংছড়ি। উদ্ধারকৃত মাদক ইয়াবা’র আনুমানিক মূল্য ৫ লক্ষ ৬০ হাজার ৭০০ শত টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ চৌকস অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় তিন জনের বিরুদ্ধে ২টি মামলা রুজু করা হয়েছে। নাইক্ষ্যংছড়িকে মাদক মুক্ত করতে অভিযান চলমান আছে বলে উল্লেখ করেন।