শিরোনাম
রামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভাকাপ্তাইয়ে জোন কমান্ডারস স্কলারশিপের পরীক্ষা অনুষ্ঠিতরাঙ্গামাটির লংগদুতে আখ চাষ করে সফলতার স্বপ্ন দেখছেন কৃষক তছলিমমাটিরাঙ্গায় উপজেলা পর্যায়ের নতুন কুঁড়ি দল গঠন কার্যক্রমের উদ্বোধনআঞ্চলিক পরিষদকে অকার্যকর করে রাখা হয়েছে, সুজন কি রাষ্ট্রীয় কাঠামো বদলাতে পারে?বাঘাইছড়ির কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের স্মরণিকা ‘স্বপ্নপুঞ্জ’ এর মোড়ক উন্মোচন

রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছে ৬২৩ পরিবার

৪২

॥ আরিফুর রহমান ॥

মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে রাঙ্গামাটিতে দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ৬২৩ টি পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর ঘর উপহার। শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, রাঙ্গামাটি ১০টি উপজেলায় প্রথম ধাপে নির্মিত ২৬৮টি ঘর উপকারভোগীদের মাঝে গত ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর শুভ উদ্বোধনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। তবে এবার দ্বিতীয় ধাপে রাঙ্গামাটিতে আরও ৬২৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর উপহার প্রদান করা হবে। এরমধ্যে রাঙ্গামাটি সদর উপজেলায় ১৫৬টি, কাপ্তাই উপজেলায় ৩৫টি, রাজস্থলী উপজেলায় ১৭৭টি, বাঘাইছড়ি উপজেলায় ৪৫টি, লংগদু উপজেলায় ৯১টি, নানিয়ারচর উপজেলায় ০৩টি, জুরাছড়িতে ১০টি, বিলাইছড়িতে ৩৭টি এবং কাউখালীতে ৬৯টি। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা করে।

তিনি আরো জানান, ইতিমধ্যে প্রতিটি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধনের পর ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারকে তাদের ঘর বুঝিয়ে দেয়া হবে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন মিয়া, সদর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা প্রমুখ।#