শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

২৪ জন ব্যক্তিকে ১ কোটি ৮৫ লক্ষ টাকা অনুদান দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসন

৯৯

॥ নিজস্ব প্রতিবেদক ॥

সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ ২৩ জনের পরিবার এবং স্থায়ী অক্ষমজনিত এক ব্যক্তিকে এককালীন ১ কোটি ৮৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন,রাঙ্গামাটি জেলা প্রশাসন। শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এসব পরিবারকে চেক হস্তান্তর করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

তিনি জানান, সরকারি চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ এবং স্থায়ী অক্ষমজনিত মোট ২৪ জনকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এরমধ্যে ২২ জন মৃত্যুবরণকারী পরিবারকে ৮ লক্ষ টাকা করে, ২০১৫ সালের আরেকজন মৃত্যুবরণকারী পরিবারকে ৫ লক্ষ টাকা এবং স্থায়ীভাবে অক্ষমজনিত এক ব্যক্তিকে ৪ লক্ষ টাকা সহ মোট ১ কোটি ৮৫ লক্ষ টাকা এককালীন অনুদান প্রদান করা হয়। এসময় অনুদান প্রাপ্ত পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিল্পী রানী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন মিয়া, সদর উপজেলা নিবার্হী অফিসার ফাতেমাতুজ জোহরা উপমা, উপকারভোগী ও সাংবাদিকবৃন্দ।