শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মাটিরাঙ্গায় গাছ পড়ে ৭ পরিবার ক্ষতিগ্রস্থ

৪৩

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

প্রবল বৃষ্টিপাতের ফলে ঘরের চালার উপর গাছ পড়ে ২টি দোকান ঘর সহ ৫ টি বসতবাড়ি সম্পুর্ণ বিধ্বস্থ হয়ে গেছে।

রবিবার ৬ জুন সকালের দিকে মাটিরাঙ্গা বাজারের থানা সড়কের নিচে এ ঘটনা ঘটে।

গতকাল থেকেই সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মাটিরাঙ্গা থানার সীমান্তবর্তী দেয়ালঘেষা একটি বিশাল আকারের আকাশী গাছটি নিজের ভারসাম্য রক্ষা করতে না পেরে পাশেই ঘনবসতি ৫টি বাড়ি-ঘর ও ২টি চা দোকানের উপরে আছড়ে পড়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট অনেকে আঘাতপ্রাপ্ত হলেও ক্ষতিগ্রস্থ হয়েছেন সকলে।

নুরুন নবী জানায়, সকাল ৮টার দিকে মাত্র দোকান খুলেছিলাম তখন কিছু বুজে উঠার আগে গাছটি মড়মড় শব্দ করে আমাদের চা- দোকানের চালার উপরে আছড়ে পড়ল। প্রতিবেশিদের প্রচেষ্টায় আমি বের হলেও দোকানে থাকা ২টা ফ্রিজ সহ সম্পুর্ণ দোকানটি মূহুর্তের মধ্যে ভেঙ্গে চুরমার হয়ে গেল।

লোকমান হেসেন জানান,সকালের দিকে আমরা দুএকজন গুম থেকে উঠলেও আবার অনেকেই ঘুমে ছিলেন। হঠাৎ আকাশী গাছ টি আমাদের ঘরের উপর ধ্বসে পড়ে। ওই সময় আমার ছেলে (ফারুক) তার রুমে গুমে ছিল। গাছ টি গরের উপরে পড়ার কারনে ছেলেটি রুমে ১ ঘন্টা অবরুদ্ধ ছিল। পরে এলকাবাসির সহযোগীতায় তাকে ওই স্থান থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ জানান,আমি ঘটনাটি অবগত হয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখ জনক। ক্ষতিগ্রস্থ পরিবারের সমবেদনা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর বিষয়ে কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে।