শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

রাঙ্গামাটিতে ৮০ হাজার ৮ শত ৬৩ শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

আগামী ৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত রাঙ্গামটিতে ৮০ হাজার ৮শত ৬৩ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৯ হাজার ৭৮ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ৭১ হাজার ৭শত ৮৫ জন। বুধবার (২ জুন ) সকালে স্বাস্থ্য বিভাগের আয়োজনে রাঙ্গামটি সিভিল সার্জন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ মাসের কম বয়সী শিশু, ৫ বছরের বেশি বয়সী শিশু ,৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রাপ্ত শিশু এবং অসুস্থ শিশুকে ক্যাম্পেইনের দিনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো যাবে না এবং শিশুর বয়স ৬ মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমাণ মত ঘরে তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। ভিটামিন এ মানুষের শরীরে তৈরি হয় না। ভিটামিন ‘এ, শিশুর দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে সহায়তা করে।

এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, সহকারী সিভিল সার্জন ডাঃ নীতিশ চাকমা, ডাঃ উচিমং মারমা ও দৈনিক গিরিদর্পণ এর সম্পাদক একেএম মকসুদ আহমেদ প্রমূখ।#