শিরোনাম
রাঙ্গামাটির বরকলে প্রেমিক যুগলের আত্মহত্যা নাকি অন্য কোন রহস্যরাঙ্গামাটির বরকল উপজেলায় আউশ প্রণোদনা প্যাকেজ বিতরণ ও আম চাষিদের প্রশিক্ষণখাগড়াছড়িতে দুই লাখ টাকা জরিমানা সহ ইটভাটা গুড়িয়ে দিল ভ্রাম্যমান আদালতরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে ডিপ টিউবওয়েল স্থাপনমাদক ব্যবসার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করুন: পার্বত্য মন্ত্রীঅবহেলিত জনপদের শিক্ষাগুরু এঁর ৩৩ বছরের কর্মজীবন শেষে চোখের জ্বলে বিদায়রাঙ্গামাটি হাসপাতালে এবার চোখের চিকিৎসায় অস্ত্রোপচার কার্যক্রমের উদ্ভোধনফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ নিয়ে অনলাইন ভূমি সেবাকে নিরুৎসাহিত করুন: ভুমি প্রতিমন্ত্রীখাগড়াছড়ির মানিকছড়িতে চলেছে পাহাড় খেকোদের দৌরাত্ম্য, অভিযানে দুটি গাড়ি জব্দলংগদুতে এ্যাম্বুলেন্সের চালক এর অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির মানবিক সহায়তা বিতরণ

৫৭

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রভাবে কর্মহীন হতদরিদ্র, অসহায় ও শ্রমজীবি মানুষের পাশে দাঁড়িয়েছে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী কল্যান সমিতি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে কর্মহীন মানুষ যখন অর্থ সঙ্কটে ঈদ উদযাপন নিয়ে সংশয়ে রয়েছে তখন মানবিক সহায়তা কর্মসূচি’র আওতায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে মাটিরাঙ্গায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি।

সোমবার (১০ মে) সকালের দিকে কাঠ ব্যবসায়ী কল্যান সমিতির কার্যালয়ের সামনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম শতাধিক সুবিধাভোগী কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আলু ও ভোজ্য তেল, সেমাই ও চিনি সহ মানবিক সহায়তা তুলে দেন।

খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খাঁন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক মোঃ হারুন উর রশীদ ফরাজী, কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ আব্দুল অদুদ, মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারন সম্পাদক মোঃ আব্দুল মুনাফ, সমিতির সদস্য মোঃ শাহাজান, মোঃ খোকন, মাটিরাঙ্গা বনজ দ্রব্য আহরণ ও সরবরাহকারক সমবায় সমিতির সভাপতি মোঃ আমান উল্ল্যা ভুঁইয়া ও কাঠ ব্যবসায়ী মোঃ জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

মানবিক সহায়তা বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ রফিকুল ইসলাম বলেন, করোনা মহামারীর প্রথম ঢেউ শুরুর পর থেকেই কর্মহীন হতদরিদ্র ও দুঃস্থ মানুষের সঙ্কট উত্তোরনে মানবিক সহায়তা নিয়ে তাদের পাশে ছিল কাঠ ব্যবসায়ী সমিতি। ভবিষ্যতেও সঙ্কটাপন্ন মানুষের পাশে থাকবে এ ব্যবসায়ী সংগঠন।