শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

কর্মহীন-অসহায় পরিবারের পাশে মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম

৫৫

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

চলমান লকডাউন ও সরকারি বিভিন্ন বিধিনিষেধ মানতে কর্মহীন হয়ে পড়েছে পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর অসংখ্য খেঁটে খাওয়া মানুষ। কর্মহীন ও দুস্থ এসব পরিবারের মানবেতর জীবনযাপনের কথা চিন্তা করে ও আসন্ন ঈদ উপলক্ষে তাদের পাশে দাড়িয়েছেন মানিকছড়ি গ্র্যাজুয়েট ফোরাম।

সোমবার (১০ মে) সকাল ১১টায় মানিকছড়ি প্রেসক্লাব কক্ষে প্রায় অর্ধ্ব শতাধিক পরিবারের হাতে প্রধান অতিথি হিসেবে খাদ্য সামগ্রী তুলেদেন গ্র্যাজুয়েট ফোরাম’র উপদেষ্টা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য এম. এ জব্বার। এসময় কর্মহীন মানুষের হাতে খাদ্য সামগ্রীর, চাউল, চিনি, সেমাই, দুধ, নারিকেল, কিসমিচ, তৈল, নুডলস ইত্যাদি তুলে দেন।

এ সময় গ্র্যাজুয়েট ফোরাম’র সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল মান্নান, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সভাপতি ও গ্র্যাজুয়েট ফোরাম’র অর্থ সম্পাদক অমর দত্ত, উপজেলা গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক ও গ্র্যাজুয়েট ফোরাম’র যুগ্ন-সম্পাদক মোঃ রমজান আলী, দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোঃ ইসমাইল হোসেনসহ অন্যান্য সদসরা উপস্থিত ছিলেন।