শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতার

১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ জনি (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কাপ্তাই থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টার দিকে কাপ্তাই থানাধীন ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) ২ নম্বর গেইটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ডুলুছড়ি নৌঘাটের দিকে যাওয়ার পথে মো. জনিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে স্যালাইন ব্যাগভর্তিন ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেফতার মোঃ জনি চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতা মৃত আবুল কাশেম এবং মাতা রওশনারা বেগম।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি) জানান, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে এর আগে মাদকসংক্রান্ত ১০টি মামলা রয়েছে। মাদক মামলায় তাকে শুক্রবার আদালত সোপর্দ করা হবে।