শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

রাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাসরত জাল টাকার মামলার আসামি প্রতারককে মাদক সহ আটক করে পুলিশ। আটক মোতালেব হোসেন প্রকাশ সুমনকে (৩৫)কে শনিবার (২১নভেম্বর) সকালে কাপ্তাই থানা পুলিশ রাঙ্গামাটি আদালতে সোপর্দ করে।
শুক্রবার (২০নভেম্বর) মোতালেব হোসেন সুমনকে দশ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক মোতালেব হোসেন এর পিতা আব্দুল কাদের ৪নম্বর ইউনিয়ন ৬নং ওয়ার্ডে বসবাস কওে বলে জানা গেছে।

এলাকার লোকজন জানান, সুমন একজন নেশাখোর, জাল টাকার মামলায় হাই কোর্ট থেকে জামিনে এসে বিভিন্ন ভাবে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে। শুক্রবার কাপ্তাই নতুন বাজার মানচিত্র টেলিকম থেকে তার বিকাশ নাম্বারে ৩৫হাজার টাকা লোড নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে গাঁজাসহ আটক করা হয়। এছাড়া উক্ত মোতালেব হোসেন এর নির্যাতনে অতিষ্ঠ হয়ে তার পিতা কাপ্তাই থানায় এক সপ্তাহ আগে একটা অভিযোগ করে বলে তার পিতা জানান।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান রুবেল (ওসি) জানান, আটক সুমনের নিকট হতে দশগ্রাম গাঁজাসহ আটক করে রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হলে তাকে হাজতে প্রেরণ করা হয়।