শিরোনাম
রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবান

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা আক্তার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রামগড়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধ, শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপজেলা সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা ।

সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং, এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, চুরি , ইভটিজিং সহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়।

আইন শৃঙ্খলা সভায় রামগড় বাজার ও সোনাইপুল বাজারের দোকানে চুরি ঘটনা রুখতে সিসি ক্যামেরা বসানো সহ অত্র উপজেলার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সকলের সহযোগিতা কামনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ- সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, উপজেলা বিএনপি’র সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপি’র সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া, রামগড় এনসিপি’র আহ্বায়ক হারুনুর রশিদ, রামগড় জামায়াত ইসলামের সাধারন সম্পাদক আনোয়ার হোসাইন, রামগড় ৪৩ বিজিবি প্রতিনিধি ও রামগড় থানার প্রতিনিধি, উপজেলা মুক্তিযোদ্ধা প্রতিনিধি, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, এনজিও প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ-মাধ্যম কর্মী।