শিরোনাম
রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

খোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভা

৬

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
নিরাপদ খাদ্য শুধু ক্ষুধা নিবারণের মাধ্যম নয়, এটি মানুষের জীবন ও সুস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বিদ্যালয়ের আশপাশে বিক্রি হওয়া খোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে। ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান এসব কথা বলেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মসূচি আয়োজিত হয়। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করা এবং ভেজাল খাবারের ঝুঁকি সম্পর্কে অবহিত করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার সরকার। এর আগে স্বাগত বক্তব্য দেন মাটিরাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হাসান বলেন, ভেজাল, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এবং মাত্রাতিরিক্ত রং ও প্রিজারভেটিভ মেশানো খাবার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মারাত্মক বাধা সৃষ্টি করে।

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, খাবার খাওয়ার আগে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়া, প্যাকেটজাত খাবার কেনার সময় মেয়াদোত্তীর্ণের তারিখ ও মোড়কের তথ্য যাচাই করা এবং বাড়িতে নিরাপদ খাবার তৈরিতে অভিভাবকদের সহযোগিতা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।