শিরোনাম
রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

বান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরাল

১

॥ নিজস্ব প্রতিবেদক, লামা ॥
বান্দরবানের লামায় ফাইতং উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষকের মারামারির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে প্রকাশ্যে মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান পাঠদান চলাকালীন সময়ে দুপুর সাড়ে ১২টায় ফাইতং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমান বিদ্যালয়ের সামনে চায়ের দোকানে চা পান করতে আসেন। এসময় বাকবিতন্ডার একপর্যায়ে তারা দোকানের মধ্যে মারামারিতে লিপ্ত হন। তাদের ধস্তাধস্তিতে দোকান ভাংচুরের ঘটনা ঘটে।

এদিকে, দুই শিক্ষকের মারামারির ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এমন ঘটনা দেখে ছি ছি দেয়। অনেকে মন্তব্য করেন, শিক্ষকরা শিষ্টাচার না জানলে আমাদের সন্তানদের কিভাবে ভদ্রতা শিখাবেন।

প্রধান শিক্ষক জসিম উদ্দিন উপস্থিতিতে উচ্চ বিদ্যালয় পাশে শহিদের দোকান কোচিং পড়া নিয়ে বাড়াবাড়ি’তে জিয়াউর রহমান ও ফরহাদ আহমদ কে লাথি কিলঘুষি মারেন। এই ঘটনায় সহকারী শিক্ষক ফরহাদ আহমদ ও জিয়াউর রহমানের মধ্যে মারামারির ঘটনা জেনেছি। বিষয়টি দুঃখজনক। তাদের এই কাজের জন্য শোকজ করা হবে।

প্রসঙ্গত, কিছুদিন আগে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন কর্তৃক স্কুলের আয়া সাবিনা ইয়াসমিনকে শ্লীলতাহানির অভিযোগ উঠে। সেই আয়া আইনী প্রতিকার চেয়ে লামা থানা অভিযোগ করেন। এই ঘটনায় তদন্ত চলমান রয়েছে।