শিরোনাম
রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণ

৩

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বন কর্মীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে রাঙ্গামাটির কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসুচীর উদ্বোধন করা হয়।

এতে সভাপতিত্ব করেন বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ হোসেন। রাঙ্গামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আবদুল আউয়াল সরকার প্রশিক্ষনের উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ সাজ্জাদুজ্জামান। প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা।

সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণে মোট ২৫ জন ফরেস্ট গার্ড অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে বন ব্যবস্থাপনা, বন সংরক্ষণ, বনসম্পদ রক্ষা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশলসহ বন বিভাগের দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।