শিরোনাম
রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

খাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদান

৩

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের সাপমারার রোয়াজা পাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শীরেন্দ্র কুমার ত্রিপুরা (তাতু মাস্টার) এর পরিবারের পাশে দাড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোন। প্রাথমিকভাবে তারা ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে স্বাভাবিক জীবনযাপন করতে পাওে তার জন্য সহায়তা প্রদান করা হয়।

রবিবার (২২নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি সেনা জোনের আওতাধীন নয়াবাজার আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার যোগ্যছোলা ইউনিয়নের সাপমারা এলাকার রোয়াজা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় শীরেন্দ্র ত্রিপুরার (তাতু মাস্টার) বসতঘরের সকল আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে যায়। এতে পরিবারটি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং চরম মানবেতর জীবনযাপন করছিল। অগ্নিকাণ্ডের এমন খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন নয়াবাজার আর্মি ক্যাম্প ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী ও খাদ্যসামগ্রী প্রদান করেন।

এমন মানবিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে এ ধরণের জনকল্যাণ মূলক কার্যক্রম অব্যহত রাখার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।