শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুস

৮

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মুখে ও চায়ের আড্ডায় এখন স্থানীয় ইউপি নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে ভোটার ও স্থানীদের জল্পনা-কল্পনার শেষ নেই কে হচ্ছেন রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী। চলছে দলীয় প্রার্থী বাচাইয়েও চুলছেরা বিশ্লেষণ।

১ নং রামগড় ইউনিয়ন পরিষদের আগামীর নেতৃত্বে জনগণের প্রত্যাশা হিসেবে একজন সৎ, যোগ্য, শিক্ষিত ও ইউনিয়নের স্থায়ী বাসিন্দাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীর দীর্ঘ দিনের আশার প্রতিফলন হতে যাচ্ছে মোহাম্মদ ইউনুস (এমবিএ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)।

মোহাম্মদ ইউনুস ১ নং রামগড় ইউনিয়নের লামকুপাড়ার একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি মরহুম মোহাম্মদ ইসমাইল মেম্বারের সুযোগ্য সন্তান, তাঁর পিতা মোহাম্মদ ইসমাইল মেম্বার দীর্ঘ রাজনৈতিক জীবনে জননেতা ওয়াদুদ ভূঁইয়ার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি একাধারে ১নং রামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা, বাজার কমিটি ও সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন।

তিনি ওয়াদুদ ভূঁইয়া এবং মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার একজন বিশ্বস্ত ও নিবেদিতপ্রাণ বিএনপি কর্মী ছিলেন। ১৯৯৬ সালের পর মেম্বারি করার লালসা ছেড়ে সন্তান ও পরিবার রেখে বছরের পর বছর চট্টগ্রামে কষ্টের দিন পার করেছিলেন ওয়াদুদ ভূঁইয়া এবং মরহুম বেলায়েত হোসেন ভূঁইয়ার নির্দেশে। ওয়ান এলিভেনের পর হামলা মামলা, দোকান ভাংচুর ও দোকান দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেওয়া। বিএনপির একটি পরিক্ষিত পরিবারের নাম ইসমাইল মেম্বার পরিবার।

১ নং রামগড় ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠার পেছনে যাঁরা নিরলসভাবে ভূমিকা রেখেছেন, তাঁদের মধ্যে মোহাম্মদ ইসমাইল মেম্বারের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। এলাকাবাসী এখনো শ্রদ্ধাভরে স্বরন করে। তাঁর রাজনৈতিক জীবন ছিল আদর্শ, নিষ্ঠা ও সাংগঠনিক কর্মকাণ্ডে পরিপূর্ণ। তিনি রাজনৈতিক জীবনে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রেখে বিএনপির আদর্শ ও পতাকার প্রতি আমৃত্যু বিশ্বস্ত ছিলেন। সেই রাজনৈতিক ঐতিহ্য ও আদর্শের উত্তরসূরি তাঁরই সুযোগ্য সন্তান মোহাম্মদ ইউনুস। শিক্ষাগত যোগ্যতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতায় মোহাম্মদ ইউনুস একজন উচ্চশিক্ষিত ও সচেতন ব্যক্তি। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এম.বি.এ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত। ছাত্রজীবনে তিনি রামগড় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন সময়ে চট্টগ্রামস্থ খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জীবনে তিনি শুধু সাংগঠনিক কর্মকাণ্ডেই সীমাবদ্ধ থাকেননি; বরং রামগড়সহ বিভিন্ন এলাকার বিএনপি পরিবারের সদস্যরা যখন চিকিৎসা, শিক্ষা কিংবা ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যায় পড়ে চট্টগ্রামে গিয়েছেন, তখন তিনি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়িয়েছেন। সাধ্য অনুযায়ী সহযোগিতা করেছেন এবং সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করেছেন। বর্তমানে তিনি রামগড় জাতীয়তাবাদী ফোরাম রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক, রামগড় উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, দুরন্ত লামকু পাড়া স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা, ওয়াদুদ ভূইয়া মহোদয়ের হাতেগড়া সংগঠন উদয়ন ক্লাবের সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে তিনি একটি স্বনামধন্য ব্যাংকে কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর শিক্ষা, পেশাগত অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা তাঁকে একজন সম্ভাবনাময় নেতৃত্বের দাবিদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জন্মস্থান, স্থায়ী বসবাস ও এলাকার মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক মোহাম্মদ ইউনুসের পারিবারিক শিকড় ১ নং রামগড় ইউনিয়নের লামকুপাড়ায়। তাঁর পৈতৃক বাড়ি ও বসবাসের ঠিকানা রামগড় ইউনিয়ন পরিষদের সামনে। তাঁর পরিবার দীর্ঘদিন ধরে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।

মোহাম্মদ ইউনুছ মনে করেন, একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় যোগ্যতা হচ্ছে এলাকার মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক, মানুষের সুখ-দুঃখ বোঝার মানসিকতা এবং জনগণের কাছে জবাবদিহি করার সদিচ্ছা। জন্মস্থান ও পারিবারিক ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি ১ নং ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে আগ্রহী। আগামীর ইউনিয়ন পরিষদ নিয়ে তাঁর প্রত্যাশা ও অঙ্গীকার ১নং রামগড় ইউনিয়ন পরিষদের আগামী দিনের নেতৃত্বে যদি মোহাম্মদ ইউনুস নির্বাচিত হওয়ার সুযোগ পান, তাহলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে চান।

তিনি বিশ্বাস করেন, ইউনিয়ন পরিষদ শুধু একটি প্রশাসনিক প্রতিষ্ঠান নয় বরং এটি সাধারণ মানুষের আস্থা, ভরসা ও অধিকার আদায়ের অন্যতম কেন্দ্র। তাই জনগণের প্রয়োজন ও সমস্যা জানার জন্য তিনি তাঁদের দ্বারে দ্বারে পৌঁছাতে চান। অসহায়, দরিদ্র, সুবিধাবঞ্চিত মানুষ, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের পাশে থেকে একটি আধুনিক, উন্নত, মানবিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর প্রত্যাশা। রাজনৈতিক জীবনে তাঁর পিতা যেভাবে বিএনপি পরিবারের মানুষের পাশে থেকে বিশ্বস্ততা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন মোহাম্মদ ইউনুসও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান। জননেতা ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্ব ও রামগড় বিএনপি পরিবারের সঙ্গে তাঁর রাজনৈতিক পথচলা অব্যাহত ছিল, আছে এবং থাকবে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মোহাম্মদ ইউনুসের পিতার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক অবদান, নিজের ছাত্ররাজনীতির অভিজ্ঞতা, উচ্চশিক্ষা, কর্মজীবনের সততা এবং মানুষের বিপদে পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে আগামী দিনের নেতৃত্বের জন্য একজন যোগ্য দাবিদার হিসেবে বিবেচনার সুযোগ তৈরি করেছে। তার বিশ্বাস করি, রাজনৈতিক ঐতিহ্য, যোগ্যতা ও সততাসহ সকল বিষয় মূল্যায়ন করে ১নং রামগড় ইউনিয়নের আগামীর চেয়ারম্যান প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জননেতা ওয়াদুদ ভূইয়া এবং রামগড় বিএনপি পরিবার মোহাম্মদ ইউনুসকে প্রার্থী হিসেবে ইউনিয়নের জন্য মনোনিত করলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন।