শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

ইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিন

২

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়ন পরিষদ ২০২৭ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোহাম্মদ আলাউদ্দিন। নির্বাচনে অংশ নিতে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা, সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণার অনুযায়ী আগামী ২১ জানুয়ারী প্রথম ধাপে রামগড়ে ইউপি নির্বাচন অনুষ্ঠানের দিন তারিখ প্রকাশের পর থেকে উপজেলার সর্বত্র আলোচনার কেন্দ্র এখন কে হচ্ছেন রামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আর কে পাচ্ছেন দলীয় মনোনয়ন। আর এনিয়ে চলছে দলীয় প্রার্থী বাচাইয়েও চুলছেরা বিশ্লেষণ।

মোহাম্মদ আলাউদ্দিন বলেন, দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা। রাজনৈতিক নির্যাতন, হামলা-মামলা, বাড়ি-ঘর বিতাড়িত হয়েও ছেড়ে দেননি সমাজসেবা ও মানবসেবার মত মহৎ কাজ। আগামীতে একজন অভিভাবক হয়ে আরো বেশি কাজ করার সুযোগ তৈরী হয়েছে। আলাউদ্দিন রামগড় ১৯৯০ এর এরশাদ বিরোধী রাজনৈতিক আন্দোলনে হাইস্কুলের ছাত্র থাকাকালীন ছাত্র রাজনৈতিতে যুক্ত হন। ১৯৯৭ সালে শান্তি চুক্তি বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করায় হয়েছিলেন একাধিক মামলার আসামী। ২০০৬ সালে মইন উদ্দিন ফখরুদ্দিন সরকারের সময়ে ডজন খানেক মামলা মাথায় নিয়ে এলাকা ছাড়তে বাধ্যহন। ২০১৪ থেকে ২০১৮ সালে আওয়ামী সরকারের সময় আরো ডজন খানেক মামলার ফেরারী আসামী। তিনি রামগড় সরকারি কলেজ থেকে একাধারে এইচ এস সি ও স্নাতক ডিগ্রী পাস করেন।

তিনি বলেন, জননেতা ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করতে জীবন বাজি রেখে মাঠে ময়দানে তৃনমূলে সক্রিয় ছিলাম। মরহুম বেলায়েত হোসেন ভুঁইয়ার নির্দেশে আপদকালীন সময়ে রামগড়ের রাজনৈতিক মাঠ গোছানোর দায়িত্ব নিয়ে জিয়ার সৈনিক হিসেবে মাঠে ময়দানে দাপিয়ে বেড়িয়েছেন। বর্তমানে ঠিকাদারী পেশায় সম্পৃক্ত দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে তিনি উপজেলা ছাত্রদলের সহসভাপতি, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক-১, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমানে তিনি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আলাউদ্দিন।

প্রার্থী আলাউদ্দিন আরো বলেন, সামাজিক ও রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সময়উপযোগী আধুনিক সুযোগ সুবিধি সংবলিত স্মাট ইউনিয়ন গঠনে আমি ইউনিয়নবাসীর নিকট অঙ্গিকার করেছি। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও মাননীয় সাংসদ জননেতা ওয়াদুদ ভূইয়া ও স্থানীয় বিএনপির সমর্থন নিয়ে আসন্ন ১নং রামগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদন্ধিতা করতে সকলের দোয়া ও সহযোগীতা চান এই প্রার্থী।

উল্লেখ্য, গত সোমবার নির্বাচন ভবনে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন কমিশনের ১৪তম সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন। এরমধ্যে আগামী ২১ জানুয়ারী প্রথম ধাবে ১৩১ টি উপজেলায় ১০২৬ ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়নি। প্রথম ধাপের তালিকায় খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং রামগড় ও ২ নং পাতাছড়া ইউপিতে ভোট গ্রহনের সিন্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন।