শিরোনাম
কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদান

২

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক এলাকায় দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেনা জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ৮অক্টোবর) আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র এবং ৩২ জন সেলাই মেশিন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এ কার্যক্রমের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি, টু-আই-সি মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি, এ্যাডজুটেন্ট লে. মোঃ জোবায়ের আল মাহমুদ, ৩৬ নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জোন কমান্ডার বলেন,প্রশিক্ষণার্থীরা তাদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন। দুর্গম এলাকার মানুষের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।