শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
সকল মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে কাজ করার আহ্বান জানিয়েছেন নেছারাবাদ ঝালকাঠি কমপ্লেক্সের মহাসচিব, বাংলাদেশ জমিয়াতুল মুছলিহীন মহাসচিব আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী।

মঙ্গলবার (৬অক্টোবর) বাদ মাগরিব রাঙ্গামাটির কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহী শাহী জামে মসজিদে আয়োজিত ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মাওলানা মুহাম্মদ মাসুম বিল্লাহ আযীযাবাদী বলেন, ইমাম ও আকিদা যার যার হলেও আমরা সবাই মুসলমান। আমরা এক আল্লাহর সৃষ্টি এবং আমাদের রাসুল এক। তাই মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে কাজ করতে হবে।

সম্মেলনে অন্যান্য বক্তারা দল-মত নির্বিশেষে সবাইকে ইসলামের বিধান ও শরিয়াহ অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে ঈমান, দেশ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

ইসলামী সম্মেলনে ওলামায়ে কেরাম, বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।