শিরোনাম
কাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভাবান্দরবানের রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিতদেশ গড়ায় শিশুর প্রথম শিক্ষক মা এবং সুরক্ষার হাতিয়ার খেলাধুলা: পার্বত্য মন্ত্রী সাচিং প্রুকিশোর 

রাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
নির্মম নির্যাতন করে স্ত্রীকে হত্যা করার অপরাধে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত তাকে দোষী সাব্যস্ত করে মঙ্গলবার (৬ অক্টোবর) রাঙ্গামাটি জেলা জজ আদালত এই দন্ড প্রদান করেন। এ সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাঙ্গামাটির কাপ্তাই থানায় দায়ের করা হত্যা মামলায় মোঃ মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ (২৩) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কাপ্তাই থানার হত্যা মামলা নং-৪, তারিখ ১৩ মার্চ ২০২২ইং, জিআর নং-৯৩/২২, এসসি নং-৮৯/২৪ এবং দণ্ডবিধির ৩০২/২০৯/৩৪ ধারার মামলায় রাঙ্গামাটি জেলা জজ তাকে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মোঃ মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহ নেত্রকোনার মদন উপজেলার কাইকাইল এলাকার মোঃ মনির উদ্দিনের ছেলে। তার মায়ের নাম মরিয়ম বেগম। কাপ্তাইয়ে তার বর্তমান ঠিকানা জাকির হোসেন স’মিল ৪নং ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড নতুন বাজার।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১২ মার্চ কাপ্তাই বিএফআইডিসি সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের একটি পরিত্যক্ত টয়লেটে নিয়ে গিয়ে হাছিনা আক্তার ওরফে সুমি (২৮) নামে এক নারীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়। নিহতের চেহারা বিকৃত করার উদ্দেশ্যে তার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয়। নিহত হাছিনা আক্তার ওরফে সুমি রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার রাইখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুর রশিদের মেয়ে এবং ইমাম উদ্দিন ওরফে দ্বীন ইসলামের স্ত্রী।

এ ঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে ২০২২ সালের ১৩ মার্চ কাপ্তাই থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আসামি মোঃ মাহিবুর কামাল ওরফে মহিবুল্লাহকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করেন।