শিরোনাম
রামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদারবান্দরবানের থানচিতে ল্যান্ডক্রইজার জীপ খাদে পড়ে নিহত ২, আহত ৫শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা

কাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধ

২

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই ব্যটালিয়ন (৪১ বিজিবি) এর অভিযানে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা হতে ১৮ হাজার ৮৯০ প্যাকেট ভারতীয় সিগারেট সহ একটি ডাম্পার ট্রাক আটক করা হয়েছে। এ সময় জগিত দুই ব্যক্তিকেও আটক করা হয়। উদ্ধার করা সিগারেটের আনুমানিক মূল্য ৮৩ লাখ ৩ হাজার ৪০০ টাকা বলে বিজিবি সুত্র জানেিয়ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার (৭ অক্টোবর) ভোর চারটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অভিযানটি পরিচালনা করে। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদীর দিকনির্দেশনায় নায়েব সুবেদার মোঃ আহসান হাবিবের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল রাঙ্গুনিয়া উপজেলার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের ইকো পার্ক এলাকায় অভিযান চালায়।

এ সময় সড়কের ওপর একটি ডাম্পার ট্রাকে তল্লাশি চালিয়ে ১৭ হাজার ৯০ প্যাকেট প্যাট্রন (Patron) এবং ১ হাজার ৮০০ প্যাকেট অরিস (Oris) ভারতীয় সিগারেট জদ্ধ করা হয়। পরে ডাম্পার ট্রাকটি জব্দ এবং তৌহিদুল ইসলাম (২১) ও সাহেদুর ইসলাম নয়ন (২২) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। আটক তৌহিদুল ইসলাম রাঙ্গুনিয়ার নিশ্চিতপুর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। অপর আটক সাহেদুর ইসলাম নয়ন রাঙ্গুনিয়ার শিলক গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিজিবি জানিয়েছে, সিগারেটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে কাপ্তাই লেক হয়ে কাপ্তাই-চট্টগ্রাম সড়ক দিয়ে পাচার করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সেগুলো আটক করা হয়। কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) জানিয়েছে, আটক ব্যক্তিদের, উদ্ধার করা সিগারেট ও ডাম্পার ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।

কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও নিয়মিত আভিযানিক টহলের মাধ্যমে চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।