শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

ঘুমধুম সীমান্তে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত

৫৫

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোঃ আব্দুর রহিম (২৫) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় দু’নলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। গত শুক্রবার ভোরে সীমান্তের ৩৬/২ নম্বর পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদজানান, তুমব্রু বাইশফাঁফি সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান বাংলাদেশে ঢুকবে, গোপন সূত্রে এমন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে ওত পাতে। ভোরে সন্দেহ হওয়ায় বিজিবি সদস্যরা কয়েকজনকে দাঁড়াতে বললে তারা বিজিবির টহল দলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এসময় বিজিবি সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। উভয়পক্ষের ‘বন্দুকযুদ্ধে’ হামলাকারীদের একজন গুলিবিদ্ধ হন, আর তার সঙ্গীরা তাকে ফেলে জঙ্গলের দিকে পালিয়ে যান। পরে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দু’নলা বন্দুক, চার রাউন্ড কার্তুজ ও ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর ব্লক-এ/৭-এ বসবাসরত ওয়াদুল হকের ছেলে বলে জানা গেছে। তিনি একজন ইয়াবা পাচারকারী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।