শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

থানছিতে জীপ খাদে পড়ে নিহত ৩

৬০

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে থানছি উপজেলায় জীপ গাড়ি পাহাড়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী লিক্রি সড়কের চার কিলোমিটার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহতরা হলেন সাতকানিয়ার বাজালিয়া এলাকায় আশু(৪৮),রুমা বাকলাই এলাকার পাইয়েল বম,(২৭) অপর একজনের পরিচয় পাওয়া যায়নি এবং এ ঘটনা আরো পাঁচ জন যাত্রী আহত হয়েছে। আহতরা হলেন, রুমা বাকলাই এলাকার সুমথন বম(৫০) কক্সবাজারের চকরিয়া উপজেলার নাছির হোসেন, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া এলাকাল সাইফুল ইসলাম (৩০ নোয়াখালী কবিরহাট এলাকার মাইনুদ্দিন (২৮) এবং গাড়ি চালক সাদ্দাম হোসেন (৪০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বি-১৭ নামক এলাকা থেকে জীপটি থানছি থেকে মালামাল বহন করে নিয়ে যাচ্ছিল। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে জীপ গাড়িটি উল্টে পাহাড়ে খাদে পড়ে যায়।এতে ঘটনাস্থলে তিন জন নিহত এবং পাঁচ জন আহত হন। বর্তমানে আহতরা থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্তিতিতে আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।