শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

পাহাড়ে উন্নয়নের বাঁধাগ্রস্ত করে আঞ্চলিক সংগঠনগুলো : দীপংকর তালুকদার

৫৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সংগঠনগুলো সবসময় সাম্প্রদায়িক মনোভাব নিয়ে পাহাড়ি-বাঙালির মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে থাকে। তারা পাহাড়ের উন্নয়নে বাঁধাগ্রস্থ করে। তারা পার্বত্য অঞ্চলের উন্নয়ন চাই না।

শুক্রবার(২২জানুয়ারি) সকালে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপংকর তালুকদার এমপি বলেন, রাঙ্গামাটি মেডিকেল কলেজের চিকিৎসকেরা যখন স্বাস্থ্যসেবা দেয়া শুরু করেছে, তখনই একটি মহল এই প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দিয়েছে সর্বত্র। কিন্তু বর্তমানে তারা তাদের ভুল বুঝতে পেরে তাদের ছেলেমেয়েদের এই মেডিকেলে ভর্তি করাচ্ছে। রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দেশের অন্য জেলার মেডিকেল কলেজগুলো থেকে সম্পূর্ণ আলাদা পরিচয় বহন করবে। সেদিন অনেক ত্যাগ তিতীক্ষাময় পরিস্থিতিতে পথচলা শুরু করা রাঙ্গামাটি মেডিকেল কলেজের বর্তমান শিক্ষার্থীরা পাহাড়ের একটি নতুন ইতিহাসের অংশ হয়ে থাকবে।

তিনি আরো বলেন, পার্বত্য জনগণের উন্নত চিকিৎসা সেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছেন। উন্নত চিকিৎসার অভাবে পার্বত্য এলাকার অনেক রোগীকে চট্টগ্রাম নেয়ার পথে তাদের মৃত্যু হয়। রাঙ্গামাটিতে উন্নত চিকিৎসার জন্য প্রতিষ্ঠান গড়ে তোলার কাজ চলছে। এতে অনেকাংশে রোগীদের কষ্ট দূর হবে।

এসময় রাঙ্গামাটি মেডিকেল কলেজ ছাত্রলীগের ছাত্রনেতা অনুপম ভট্টাচার্য্য এর সঞ্চালনায় সভা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বর, যুগ্ম সম্পাদক রফিকুল তালুকদার, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, শ্রী কুশ বড়ুয়া অর্নবসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।