শিরোনাম
সরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৩৮ বোতল দেশীয় কেয়ারু মদ জব্দলামায় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিতসরকারের প্রধান লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা: দীপেন দেওয়ানকফি ও কাজুবাদাম চাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি প্রয়োগ জরুরিপার্বত্য এলাকার উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালঅবশেষে দুই দিন পর কাপ্তাই হ্রদেই মিলল ওয়ার্ড বিএনপি’র সভাপতির মরদেহ

ম্রো ও ত্রিপুরা শিশুদের শিক্ষার নামে ধর্মান্তরিত করা হচ্ছে

১২

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
ধর্ষণের পর চিহ্নিত ধর্ষকদের গ্রেফতার করা হলেও অনেক সময় ধর্ষকদের রক্ষা করতে বিভিন্ন ষড়যন্ত্র করতে দেখা যায়। বান্দরবানের থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশু ধর্ষণের শিকার হয়েছে অপরাধীদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। বৃহস্পতিবার (৪জুন) খাগড়াছড়ি উপজেলার দিঘীনালায় সারা বিশ্বে আগ্রাসনের শিকার নিরীহ শিশুদের জন্য আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এ উপলক্ষ্যে অগ্রণী শিশু কিশোর কেন্দ্র দিঘীনালা শাখার উদ্যোগে বাঘাইছড়ি দুওর এলাকায় র‌্যালী বের করা হয়। সুপারিবাগান এলাকা থেকে শুরু করে বাঘাইছড়ি আনন্দ বাজারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। শিশু র‌্যালী শেষ সংক্ষিপ্ত সমাবেশে অগ্রণী শিশু কিশোর কেন্দ্রের পক্ষ থেকে লিখিত বক্তব্য উত্তাপন করেন উদোল বাগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অর্জন চাকমা।

বক্তব্যে অর্জন চাকমা বলেন, দেশে নারী শিশু ধর্ষণ দিন দিন বাড়ছে। পার্বত্য চট্টগ্রামেও নারী ও শিশু ধর্ষণ ঘটনা ঘটেই চলেছে। তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে ধর্মান্তরকরণ করা হচ্ছে। এখানে ধর্মীয়, সংস্কৃতি ও জাতিগত আগ্রাসনের ফলে বান্দরবানে ম্রো ও ত্রিপুরা শিশুদের শিক্ষার নামে ধর্মান্তরিত করা হচ্ছে। এসব বন্ধ করা জরুরী প্রয়োজন। এতে সকল জাতিসত্তার ভাষা-সংস্কৃতির ওপর বিরুপ প্রভাব পড়ছে।

সমাবেশে বক্তারা বলেন সারাদেশে নারী শিশু ধর্ষন-হত্যা বন্ধ করতে হবে রামিশা ধর্ষণ ও হত্যার সাথে জড়িত সোহেল রানা ও থানচিতে ৫ বছরের ত্রিপুরা শিশু ধর্ষণকারী বিজয় বড়ুয়াকে ফাঁসি দাও। সারাদেশে ধর্ষণের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর কর। শিশু-নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য যে ১৯৮২ সালে লেবানন যুদ্ধে সন্ত্রাস ও আগ্রাসনের কারনে শারীরিক, মানবিকভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের স্মরণে জাতিসংঘের সাধারণ পরিষদ ৪ জুনকে শিশু আগ্রসনের আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।