শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

খাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তা

৩

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির জেলার রামগড় ৪৩ বিজিবি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করছে। স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করছে। বৃহস্পতিবার (২৩জুলাই) সকালে রামগড় ৪৩ বিজিবি’র উদ্যোগে পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, কৃষি জমির জন্য স্প্রে মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

রামগড় রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি) জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে।

এসময় বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত এছাড়াও মসজিদ, মাদ্রসা ও মন্দিরে আর্থিক অনুদান, উচ্চ শিক্ষা, গরীব ও দূস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিজিবি’র এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার জানিয়েছেন।