শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচন-২০২১

মেয়র পদে ৫ এবং সাধারণ ও সংরক্ষিত ৬৩ জনের মনোনয়নপত্র জমা

৪৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

চতুর্থ ধাপের আসন্ন রাঙ্গামাটি পৌরসভার নির্বাচনের জন্য মেয়র পদে ৫ জন প্রার্থী,নারী (সংরক্ষিত) আসনে ২০ জন এবং সাধারণ আসনে ৪৩ জন সহ মোট ৬৮ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। রবিবার (১৭ জানুয়ারি) শেষ দিনে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসে বিকাল ৫টার মধ্যে এসব মনোনয়ন পত্র জমা দেয়া হয়।

নির্বাচন কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, মেয়র পদে ৫জন প্রার্থী। তারা হলেন, আওয়ামীলীগ দলের মনোনীত প্রার্থী মোঃ আকবর হোসেন চৌধুরী, বিএনপি’র মনোনীত প্রার্থী এডভোকেট মোঃ মামুনুর রশিদ মামুন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মান্নান রানা এবং স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দে। সাধারণ কাউন্সিলর পদে রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে মোট ৪৩ জন প্রার্থী এবং সংরক্ষিত (নারী) ২০ জন প্রার্থী।

রাঙ্গামাটি জেলা নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, রাঙ্গামাটি পৌরসভায় প্রথমবার মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। ইভিএম সম্পর্কে ভোটারদের ধারণা দেয়ার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করেছেন। ভোটারেরা যাতে সঠিকভাবে ভোট প্রয়োগ করতে পারে তার জন্য নির্বাচনের আগে প্রতিটি ওয়ার্ডের কেন্দ্রে মক (ড্যামি) ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে । প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ (১৭ জানুয়ারি)। ১৯ জানুয়ারি যাচাইবাছাই এবং ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত রাঙ্গামাটি পৌরসভার যাত্রা ১৯৭২ সালের ৮ মে। এ পৌরসভার আয়তন ৬৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রাঙ্গামাটি পৌরসভার বর্তমান জনসংখ্যা ৮৬ হাজার ২৭৮ জন। তাদের মধ্যে পুরুষ ৪৪ হাজার ২৫৪ জন এবং নারী ৪২ হাজার ২৪ জন। প্রথম শ্রেণির এ পৌরসভার মোট ৫৭ হাজার ৭৮৪ ভোটারের মধ্যে পুরুষ ৩২ হাজার ১০৮ জন এবং নারী ২৫ হাজার ৬৮৬ জন।