শিরোনাম
দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবাদীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধার

বিলাইছড়িতে আগ্নেয়াস্ত্র সহ জেএসএস’র ৭ সন্ত্রাসী গ্রেফতার

৪৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আগ্নেয়াস্ত্র সহ ৭ জন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার নতুন পাড়ার রিজার্ভ ফরেষ্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সন্ত্রাসীরা হল, চেইলেঙ্গ ত্রিপুরা (৬০),বলিরাম ত্রিপুরা (৪৮) বীরমনি ত্রিপুরা(৪৫),বিষ্ণুমনি ত্রিপুরা (৪৪), লক্ষণ ত্রিপুরা(৩০), জীবন ত্রিপুরা (২৬) এবং বীর বাহাদুর ত্রিপুরা (২৬)।

পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে বিলাইছড়ি সেনা জোনের সদস্যদের নিয়ে উপজেলার নতুন পাড়ার রির্জাভ ফরেষ্ট এলাকায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ ৭ জন সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র, ০২টি ছোরা ও বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা সবাই জেএসএস মূল দলের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এবিষয়ে বিলাইছড়ি থানার ওসি তদন্ত মোঃ নুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।