শিরোনাম
দীঘিনালায় বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর পাওয়ার টিলার প্রদানবান্দরবানের থানচিতে মিষ্টি কুমড়া চাষে ঝুঁকছে চাষিরা, ফলন ও আয় ভালপার্বত্য চট্টগ্রাম চুক্তি লঙ্ঘন, সরকারের যেন উল্টো যাত্রা: দাবি নাগরিক সমাজেরচাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপি

রাঙ্গামাটিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র ছিনতাই

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি পৌরসভা নির্বাচনের ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দল থেকে মনোনীত মেয়র প্রার্থী মোঃ ইসমাইল হোসেনের মনোনয়ন পত্র ছিনতাই করল দুর্বৃত্তরা। রবিবার (১৭ জানুয়ারি) বিকেলে রাঙ্গামাটি জেলা নির্বাচন অফিসে তিনি এ অভিযোগ করেন।

মেয়র প্রার্থী মোঃ ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে শহরের পুলিশ লাইনের টেনিস কোড এলাকা থেকে একদল দুর্বৃত্ত তাকে মোটর বাইকে করে তুলে নিয়ে যান। পরে ভেদভেদীস্থ যুব উন্নয়ন এলাকায় নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এসময় তার হাতে থাকা মনোনয়ন পত্র ছিনতাই করে নেয় দুর্বৃত্তরা। যার কারণে রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় থাকলেও তিনি মনোনয়ন পত্র জমা দিতে পারেননি। তিনি আরো জানান, তিনি এব্যাপারে রাঙ্গামাটি জেলার নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা  শফিকুর রহমানের কাছে অভিযোগ করেন এবং শনিবার (১৬ জানুয়ারি) রাঙ্গামাটি কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এঘটনার কথা তিনি শুনেছেন। তবে অভিযোগ পেলে তিনি ব্যবস্থা নিবেন বলে জানান।

রাঙ্গামাটি জেলার নির্বাচন কমিশনের সিনিয়র কর্মকর্তা  শফিকুর রহমান জানান, এব্যাপারে তাকেও অভিযোগ করা হয়েছে।