শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

লামা পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থীর অভিযোগ

৪১

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম,লামা ॥

আগামী ১৬ জানুয়ারী ২০২১ইং শনিবার লামা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু, নিরপেক্ষ ও একটি গ্রহণযোগ্য নির্বাচন দাবী করে অসংখ্য অভিযোগ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী মোঃ শাহীন নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকাল ৪টায় লামা বাজারের প্রেসক্লাব গলিস্থ ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিসে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ, প্রার্থীর সমর্থক-কর্মী এবং লামা উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী মোঃ শাহীন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে করা এক আবেদনে “লামা পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এর মারাত্বক ঝুকিপূর্ণ ২নং ওয়ার্ডের ভোট কেন্দ্রটি পরিবর্তনের আবেদন করেন।”জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কাছে করা আরেক আবেদনে লামা পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ ভোট কেন্দ্র ২, ৪ ও ৬নং ঝুকিপূর্ণ ভোট কেন্দ্রে স্পেশাল ম্যাজিস্ট্রেট ও বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ সহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভোট গ্রহণের দাবী করেন।” অপর আরেক অভিযোগে লামা পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এর ২নং ও ৪নং ওয়ার্ডের বিনা প্রতিদ্ধন্ধীতায় আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীদেরকে ভোট কেন্দ্রে নিরব থাকার জন্য অর্থাৎ তারা সুষ্ঠু নির্বাচনে কোন ঝামেলা সৃষ্টি করিতে না পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করেন।” “সর্বশেষ লামা পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোট কেন্দ্রে বিতর্কিত ২৩ ব্যক্তিদেরকে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নির্বাচনী দায়িত্ব না দেওয়ার আবেদন করে বিএনপির প্রার্থী।” এদিকে উল্লেখিত অভিযোগ গুলো সদয় অবগতির জন্য সংশ্লিষ্ট অফিস ও বিভিন্ন দপ্তরে অনুলিপি দেয়া হয়।

এইসব অভিযোগের বিষয়ে মুঠোফোনে কথা হয় জেলা নির্বাচন অফিসার ও লামা পৌরসভার সাধারণ নির্বাচন ২০২১ এর দায়িত্বরত রিটার্নিং অফিসার মোঃ রেজাউল করিমের সাথে। তিনি বলেন, আমি এখনো অভিযোগ গুলো হাতে পায়নি। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা সকলের সহযোগিতা চাই। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।