শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

কাপ্তাইয়ের রাইখালীতে বন্য হাতির আক্রমনে ৩ জন আহত

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাইয়ের রাইখালীর পূর্ব কোদালায় বন্য হাতির আক্রমনে ৩ জন গুরুতর আহত হয়েছে। বুধবার ( ১৩ জানুয়ারী) সকাল ১০ টায় রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন মাচিং প্রু মারমা (৫৫) , আরেমা মারমা (৫০), এবং হ্লামেচু মারমা (৩০)। আহতরা সকলেই রাইখালী পূর্ব কোদালা গ্রামের বাসিন্দা।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহতরা সকলেই তাদের নিজ জমিতে কৃষি কাজ করতে যাওয়ার সময় পথে একদল বন্য হাতি তাদের উপর আক্রমন করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে আহতদের দেখতে বুধবার সকাল ১২ টায় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন এবং সাধারন সম্পাদক ঝুলন দত্ত।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, আহত ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।