শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

বান্দরবানে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস প্রশিক্ষন ক্যম্পের শুভ উদ্বোধন

৫৭

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

‘‘বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস’’এ অংশগ্রহণের লক্ষ্যে বান্দরবান জেলা ক্রীড়া অফিস, পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে কারাতে, উশু, হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও তায়াকোয়ানডো প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) সকালে বান্দরবান জিমনেসিয়ামে ৪৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্ভোধন করেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য বলেন, বাংলাদেশের ইতিহাসে খেলাধূলায় বিবেচনা করলে বান্দরবান সবসময় শীর্ষে থাকে। ঐকান্তিক চেষ্টা, দৃঢ় মনোবল থাকলে এই এলাকার খেলোয়াড়রা স্বর্ণ জয়ী হতে পারে। আর প্রশিক্ষণ কাজকে শক্তিশালী করে, আরো দৃঢ় করে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলাও করতে হবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা হ্যান্ড বল টিমের আহ্বায়ক থুই সিং প্রু লুবু, জেলা ক্রীড়া কর্মকর্তা মাঈন উদ্দিন মিলকি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি উশৈনু, কোষাধ্যক্ষ নিনি প্রু মার্মা ও প্রশিক্ষণ ক্যাম্প আয়োজক কমিটির সদস্য ও আহ্বায়ক তিংতিং ম্যা এর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

এই দিকে প্রশিক্ষন ক্যম্পে ৫টি ইভেন্টে মধ্যে ৬৩ জন অংশগ্রহন করেছে।