শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

প্রশাসন হবে জনকল্যাণমুখী

দীঘিনালা উপজেলা পরির্দশনে খাগড়াছড়ি জেলা প্রশাসক

৪৭

॥ সোহেল রানা, দীঘিনালা ॥

খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, প্রশাসন হবে জনকল্যাণমুখী। আইন অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। জনমুখী যেসব সেবা চলমান আছে সেটা সুন্দরভাবে চালিয়ে নিতে হবে। সরকারের উন্নয়ন যাতে মানসম্মত হয় সেদিকে প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে হবে। সোমবার (১১ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলা পরিদর্শনে এসে মনবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দিক নির্দেশনা প্রদান সহ কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। এরপর পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় রেষ্ট হাউস, ১২ কোটি টাকা ব্যয়ে দীঘিনালা মডেল মসজিদের নির্ধারিত স্থান, দীঘিনালা থানা, মেরুং ১৬ নং এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আওতায় রাস্তা, মেরুং ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিস ও সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহী প্রমূখ।