শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

কাপ্তাই বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

৪৮

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম প্রকাশ রাইটার বদি (৭৫)কে গার্ড অব অনার প্রদানের পর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এ মুক্তিযোদ্ধা দীর্ঘদিন যাবৎ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি সমস্যা ভুগছিলেন। রবিবার (১০জানুয়ারি) রাত সাড়ে দশটায় কাপ্তাইস্থ ওয়াপদা কলোনির নিজ বাসায় মৃত্যুবরণ করেন। সোমবার (১১জানুয়ারি) সকাল ১০টায় বীর মুক্তিযোদ্ধা কে ৪নং ইউপি কার্যালয় সামনে উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, মুক্তিযোদ্ধা উপজেলা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিনসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা ফুলদিয়ে গার্ড অব অনার প্রদান করেন। পরে সকাল ১১টায় জানাযা পড়ানো হয়।

জানা যায়, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুুুইছাইন চৌধুরী, ও কাপ্তাই ৪নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দ্বিতীয় নামাজের জানাযা শেষে কাপ্তাই বাঁশ কেন্দে তাঁকে দাফন করা হয়।