শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

তিন পার্বত্য জেলার উন্নয়নে পল্লীবন্ধুর ব্যাপক অবদান রয়েছে : অ্যাডভোকেট পারভেজ তালুকদার

৬২

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি জেলা জাতীয় পার্টির আহ্বাহক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট পারভেজ তালুকদার বলেছেন, তিন পার্বত্য জেলার উন্নয়নে পল্লীবন্ধুর ব্যাপক অবদান রয়েছে। পার্বত্য জেলার উন্নয়নে সুঁতিকাগার পার্বত্য জেলা পরিষদ তাঁর হাতে গড়া এবং তাঁর হাতে গড়া এলজিআরডি মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রাম বাংলাতে লেগেছে উন্নয়নের ছোঁয়া। এমনকি দেশে উপজেলা পদ্ধতিও তাঁর অবদান। বাংলাদেশকে নতুনভাবে উন্নয়নের মডেল হিসেবে উপস্থাপন করেছেন পল্লীবন্ধু এরাশাদ।

শুক্রবার (১ জানু ২০২১) বিকেলে রাঙ্গামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট সম্মেলন কক্ষে জাতীয় পার্টির ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় সভায় বক্তব্যে রাখেন, রাঙ্গামাটি জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার জাতীয় পার্টির আহ্বায়ক সুলাল সেন, যুব সংহতি সমিতির সভাপতি চন্দন বড়ুয়া, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এস কে সাইফুল, জেলা জাপার মহিলা বিষয়ক সভানেত্রী রওশন আরা প্রমুখ।

সভার শেষে জাতীয় পার্টির ৩৬ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন অতিথিরা।