শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

মানবতা পাশে হ্যালো ছাত্রলীগ এম্বুলেন্স

৬১

॥ আকাশ মার্মা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানের জেলায় সাধারন মানুষের মানবতা পাশে থাকার প্রতিশ্রুতি পূরন করা লক্ষ্যে হ্যালো ছাত্রলীগ এম্বুলেন্স এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকালে বান্দরবান জেলা ছাত্রলীগের উদ্যেগে পার্বত্য জেলা পরিষদ হল প্রাঙ্গণে হ্যালো ছাত্রলীগ অ্যাম্বুলেন্স এর শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রাণালয়ের মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং, এমপি।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। জনগনের ভোগান্তি দূর করতে আজ মানবতার পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। যা ভবিষ্যতে ও সাধারন মানুষের বিপদে আপদে ছাত্রলীগ পাশে থাকবে বলে আশা করি। সেজন্য সকল অতিথিবৃন্দরা বাংলাদেশ ছাত্রলীগ বান্দরবান জেলার সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন এবং দেশ সেবার মাধ্যমে তাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

এসময় উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, পৌর মেয়র ও বাংলাদেশ আওয়ামীলীগে সাধারন সম্পাদক মোঃ ইসলাম বেবী, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সহ আওয়ামী সকল নেতা ও সংগঠন কর্মীবৃন্দ সহ প্রমুখ। অনুষ্ঠানে বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউসার সোহাগের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রী এম্বুলেন্সটি জেলা পরিষদের কাছে হস্তান্তর করেন।