শিরোনাম
খাগড়াছড়ির মানিকছড়িতে পাহাড় কাটার স্থান পরিদর্শনে তদন্ত কমিটিপার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় উৎসবগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়লংগদুতে বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনালংগদুতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিতবর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে বৈশাখ বরণ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানহাসপাতাল নিজেই মাটির সাথে ল্যাপ্টে পড়ে আছে, সেবা বঞ্চিত ২০ হাজার মানুষখাগড়াছড়ির দিঘীনালায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী’র আনন্দ শোভাযাত্রাপাহাড়ি ও বাঙালির সম্মিলিত অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়: ব্রিগেডিয়ার নুরুল আমিনরাঙ্গামাটিতে ত্রিপুরা জনগোষ্ঠির বৈসু উৎসবে নদীতে ভাসানো হয়েছে ফুলবাঘাইছড়ির বাঘাইহাটস্থ এতিমখানায় সেনাবাহিনীর খাদ্যদ্রব্য বিতরণ

প্রগতি যুবক-যুবতী কল্যাণ সমিতির ১ম বর্ষপূর্তি উদযাপন

স্বার্থকে যদি প্রাধান্য দেয়া হয় তাহলে সমিতির কখনো উন্নতি হবে না

৫৫

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

“যুব তুমি সফলতার গাঁথা, তুমি আলোর প্রতীক,তুমিই উজ্জ্বল নক্ষত্র, তোমারই মুখ পানে চেয়ে রয়েছে সকল জাতি” এ প্রতিপাদ্য নিয়ে রাঙ্গামাটির বরকল উপজেলায় প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির উদ্যোগে পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণের মধ্যে দিয়ে সমিতির সকল সদস্য-সদস্যা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে “উৎসবমুখর” পরিবেশে ১ম বারের মতো বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (১লা জানুয়ারি) সকালে প্রগতি যুবতী কল্যাণ সমিতির কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান পরিচালনা করা হয়। তার আগে সভার শুরুতেই অতিথিদের আসন গ্রহণ ও ফুলের তোড়া দিয়ে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এরপর সমিতির অতীত এবং বর্তমান কার্যক্রম নিয়ে অনুভূতি প্রকাশ, অতিথিদের বক্তব্য উপস্থাপন এবং সভাপতির বক্তব্যে শেষে কেক কাঁটার মধ্যে দিয়ে সভা সম্পন্ন করা হয়।

প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সভাপতি নিরত বরন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা,বিশেষ অতিথি ছিলেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্মৃতিময় চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক লক্ষী বিকাশ চাকমা।

প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা বলেন,প্রত্যক সমিতির সুনির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। তাই লক্ষ্যকে সামনে রেখে ঐক্যতার সাথে আর্থ- সামাজিক উন্নয়নে সমিতির সকল সদস্যকে নিঃস্বার্থভাবে কাজ করা দরকার। আর স্বার্থকে যদি আগে প্রাধান্য দেয়া হয় তাহলে সমিতির কখনো উন্নতি সাধিত হবে না। সর্বপ্রথমে নিজে থেকে সমাজ এবং রাষ্ট্রকে কিছু দেয়ার উদ্দেশ্য করে কাজে এগিয়ে আসলে আপনা-আপনি সেই সুফলটা সমিতির সদস্যরা পাবে বলে তিনি মনে করেন। তিনি আরো বলেন,প্রত্যেক সমিতির নীতিমালা থাকে। আর সেই নীতিমালা সমিতির সকল সদস্যর অনুসরণ করা অবশ্যই দরকার। পাশাপাশি সমিতির পরিকল্পনা মোতাবেক কাজ করলে দ্রুত উন্নয়ন করা সম্ভব।তিনি বলেন আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি সমাজের সকল জনসাধারণের মনের উন্নয়নটা জরুরি।তাই সকল দিক বিবেচনা করে সমিতির কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সুপরামর্শ দেন। আর সমিতির উন্নয়নের লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা।

বিশেষ অতিথি প্রভাত বিন্দু চাকমা বলেন, একতাই হলো উন্নয়নের চাবিকাঠি। একতা না থাকলে কোনো কাজ একা বা আলাদাভাবে করা সম্ভব নয়।তাই সমিতির সকল উন্নয়নে সর্বপ্রথমে দরকার ঐক্য।আর একমাত্র সমিতির মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন করা সম্ভব বলে তিনি মনে করেন। তিনি বলেন, সমিতি হলো সকলে মিলিত হওয়ার একটি স্থান। যে স্থানে সুখ দুঃখের কথা ভাগাভাগি করার একমাত্র সুযোগ। তিনি বলেন, প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির ১ম বারের মতো বর্ষপূর্তি উদযাপন এমন মহতী উদ্যোগ এবং কার্যক্রম দেখে আমি সত্যি বিস্মিত হয়েছি।যা না আসলে হয়তো এই দিনটা মিস করতাম এমন মন্তব্য করেন বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা।

সভাপতি নিরত বরন চাকমা বলেন,ঐক্যতা ছাড়া আর্থ-সামজিক উন্নয়ন করা সম্ভব নয়। তাই সমিতির উন্নয়নের জন্য পরিকল্পিত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে নিঃস্বার্থভাবে সকল সদস্যকে এগিয়ে আসার আহ্বান জানান।তিনি এমন মহতী সময়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সমিতির সদস্যদের কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন।একইসাথে এমন মহতী সময় সবার মাঝে বার বার ফিরে আসুক এ কামনা করেন।

এসময় প্রগতি যুবক যুবতী কল্যাণ সমিতির সহ সাধারণ সম্পাদক মুনি বিকাশ চাকমা, অর্থ সম্পাদক কনক বরন চাকমা সহ সমিতির সদস্য সদস্যাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।