শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

খাগড়াছড়ির রিছাং ঝর্ণায় পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু

৫৩

॥নিজস্ব প্রতিবেদক ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার রিছাং ঝর্ণায় গোসল করতে নেমে পানিতে ডুবে ২ পর্যটকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। নিহতরা হলো, খাগড়াছড়ি সদরের রুখই চৌধুরী পাড়ার প্রীতম দেবনাথ (১৮) ও লক্ষীপুর সদরের অপু চন্দ্র দাশ (২২)।

স্থানীয় ও পুলিশ সুত্র জানা যায়, মূল রিছাং ঝর্ণার উপরে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরে নিহতরা ওই ঝর্ণায় গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক সন্তোষ ধামাই জানান, বিকেলে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে মাটিরাঙ্গা থানার পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।