শিরোনাম
ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে দিনেদুপুরে রিসোর্টে হামলা, আহত ৯চেক জালিয়াতির মামলায় মাটিরাঙ্গা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তারসড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ছিনতাই ঘটনাসেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগী

গুইমারাতে ইটভাটা মালিককে ১লক্ষ টাকা জরিমানা

৮৪

॥ মোঃ ইসমাইল হোসেন,মানিকছড়ি ॥

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ইট ভাটার জন্য অবৈধ ভাবে মাটিকাটার অপরাধে ভাটা মালিক শহীদ উল্লাহকে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা করেছে গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকালে দিকে গুইমারার ছনখলা উতুল পাড়াতে অবৈধ ভাবে মাটি কাটার গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করেন তিনি। এছাড়াও তিনি ঘটনাস্থলে পৌছার আগেই সংবাদ পেয়ে এস্কোবেটর চালকসহ ৩টি মিনিট্রাকের চালক পালিয়ে যায়। বাকি মিনিট্রাক গুলো মাটিভর্তি অবস্থায় আটক করে। অনুমতি বিহীন মাটিকেটে ইটভাটায় পরিবহনের দায়ে ইট প্রস্তুত ও ভাটাস্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ এর ৫(১) ধারা লঙ্ঘনের জন্য আইনের ১৫ (১) এর ক’ উপধারায় এ জরিমানা করা হয়েছে। এ সময় গুইমারা থানার তদন্ত কর্মকর্তা শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ বলেন, অবৈধভাবে মাটিকাটা, গাছ পুড়িয়ে ইট প্রস্তুতকরণসহ করোনা-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যহত থাকবে।