শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

রাঙ্গামাটিতে সেনা রিজিয়নের কম্বল বিতরণ

৫১

॥ নিজস্ব প্রতিবেদক ॥

হাঁড় কাঁপানো তীব্র শীত যখন পাহাড়ের অসহায় মানুষের জনজীবনকে ভাবিয়ে তুলেছে, তখনি রাঙ্গামাটি সেনা রিজিয়নের উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক শীর্তাত অসহায় গরীব-দুস্থ পাহাড়ি-বাঙালির মাঝে কম্বল বিতরণ করেন রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মোঃ ইফতেকুর রহমান, পিএসসি।

বুধবার (২৩ ডিসেম্বর) সকালে সেনা রিজিয়নের মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লে.কর্ণেল মোঃ রফিকুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর মহিউদ্দিন ফারুকী সহ সেনা রিজিয়নের উর্ধ্বতন কর্মকর্তারা।

শীত নিবারণের কম্বল পেয়ে সন্তুষ্টির হাসিতে রাঙ্গামাটি শহরের স্থানীয় বাসিন্দা জেসিকা চাকমা, নীহারবিন্দু চাকমা, মোঃ নুর হোসেন ও রাবেয়া বেগম জানান,শীত নিবারণ করার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে কম্বল বিতরণ করায় সেনাবাহিনীকে দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।