শিরোনাম
সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩ বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সভাদুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগীতায় মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নআইনশৃঙ্খলার পাশাপাশি সুশাসন ও উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদবাঘাইছড়িতে বিজিবির অভিযানে প্রায় ৩লক্ষ টাকার বিদেশী সিগারেট জব্দবান্দরবানের রোয়াংছড়িতে ‘চলো স্কুলে যাই’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিতবাঘাইছড়িতে সেনা সহায়তায় চোখ অপারেশনে চট্টগ্রাম গেলেন ১৭ রোগীরামগড়ে বিজিবির অভিযানে সীমান্তে গরু রেখে পালিয়েছে চোরাকারবারিসচিবের ভাই পরিচয়ে রামগড়ে ইউএনওর নিকট লাখ টাকা দাবী, প্রতারক আটকসেনাবাহিনীর উদ্যোগে বাঁশের সাঁকোতে স্বস্তি লক্ষ্মীছড়ির ছয় পাড়ার মানুষের

বঙ্গবন্ধুকে কটুক্তি করে কবিতা লেখায় মহালছড়িতে আটক-১

৭৪

॥ মিল্টন চাকমা, মহালছড়ি ॥

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে বঙ্গবন্ধুকে কটুক্তি করে কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ (৩২)কে, আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। অভিযুক্ত মতিউর রহমান পলাশ মহালছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের মৃত সরাফুল ইসলামের পুত্র।

মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান (২২ ডিসেম্বর) মঙ্গলবার বাদি হয়ে পলাশ এর বিরুদ্ধে মহালছড়ি থানায় অভিযোগ দায়ের করেন। দায়ের করা অভিযোগ সুত্রে জানা যায়, মতিউর রহমান পলাশ “মুজিবের মূর্তি” শিরোনামে ১৮ লাইন বিশিষ্ট একটি কবিতা তার ফেসবুকে পোস্ট করে। যার মাধ্যমে জাতির পিতাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এছাড়াও উক্ত পোস্টটি পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার জনমনে ক্ষোভ সহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে মহালছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।