শিরোনাম
বাঘাইছড়ির সিজুকছড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিলেন বাঘাইহাট জোনখাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশে জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবিখাগড়াছড়ির দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনানকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি প্রতিরোধে কাপ্তাইয়ে সচেতনতামূলক সম্মেলনরাঙ্গামাটিতে অনুষ্ঠিত জাতীয় সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থানে পুরুষে ফয়সাল,নারীতে মুক্তিরামগড়ে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎরাঙ্গামাটির কাপ্তাইয়ে মাদক গাজা সহ এক নারী আটককাপ্তাই উপজেলায় বেওয়ারিশ কুকুরকে জলাতঙ্কের টিকা প্রদান শুরুবান্দরবানের লামায় অস্ত্রধারীদের পাহারায় চলছে বালু লুট, স্থানীয়দের মাঝে আতঙ্করোয়াংছড়িতে শিক্ষার্থীদের শিক্ষা ও পরীক্ষা প্রস্তুতিবিষয়ক আলোচনা সভা

মানিকছড়িতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের উপকারভোগীদের সাথে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২০ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে সিনিয়র মাঠ সহায়ক পলাশ চাকমা’র সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।

এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সূচয়ন চৌধুরী, কৃষি অফিসার মোঃ নাজমুল ইসলাম মজুমদার, মাঠ সহায়ক রিন্টু চাকমা ও পংমে মারমা উপস্থিত ছিলেন। সভার শুরুতেই বিগত বছরের সার্বিক কার্যক্রম সকলের মাঝে তুলে ধরেন মাঠ কর্মকর্তা মোঃ সোলায়মান।

মতবিনিময় সভায় প্রকল্পের উপকারভোগী সদস্যরা প্রকল্প হতে প্রাপ্ত বিভিন্ন সুবিধা সমূহ সম্পর্কে অতিথিদের মাঝে তুলে ধরে বলেন, কারিতা এগ্রো-ইকোলজি প্রকল্পে মাধ্যমে তারা ছাগল পালন, কৃষি ফসল উৎপাদনসহ বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। ফলে তারা আর্থিক ভাবেও উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ প্রকল্পের মাধ্যমে আরো ভালো সেবা পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

কারিতাসের এমন কার্যক্রমের প্রশংসা করে মতবিনিময় সভায় বক্তারা বলেন, উপজেলার প্রান্তিক কৃষকরা কারিতাস এগ্রো-ইকোলজি প্রকল্পের মাধ্যমে সুবিধা ভোগ করে উপকৃত হয়েছেন। এছাড়াও কারিতাস কর্তৃক প্রদত্ত সুবিধা সমূহ সঠিক তদারকির মাধ্যমে কৃষকদের মানোন্নয়নে কাজ করার পরামর্শ দেন।